স্থায়ী বসবাস
যুক্তরাজ্যে ভিসা নীতিতে পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী হওয়ার সুযোগ
যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে পরিবর্তন এনে বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য পাঁচ বছর পর স্থায়ীভাবে বসবাসের সুযোগ বহাল রেখেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে পরিচর্যাকর্মীরা আগের নিয়মেই স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে ১৫ বছর অপেক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার।